ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে আ’ লীগ নেতাকর্মীদের অবরোধ, বন্ধ যান চলাচল পাবনায় বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানচালকসহ নিহত ২ মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ এবিজি স্পোর্টস সিটি থেকেই আগামী প্রজন্ম বিশ্বমঞ্চে উঠবে আওয়ামী লীগের লকডাউনে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, মহাসড়কে ব্যারিকেড সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী-শ্যালক আটক  ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ নয়টি অ্যামেচার বাউটে মাতল আইসিসিবি, অনুষ্ঠিত ‘জুলকান বিটডাউন ৩’ ২১ বছরের বর্ণিল অধ্যায়, মুশফিককে মনে রাখবে বাংলাদেশ-ক্রিকেট বিশ্ব মিরপুর-১০ নম্বরে চলন্ত বাসে আগুন, সম্পূর্ণ পুড়ে ছাই

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওমানের দুকুম সিদরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। তারা সাগরে মাছ ধরে ফিরছিলেন বলে জানা যায়।

জানা গেছে, মাছ ধরে ফেরার পথে দুকুম এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একসঙ্গে একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

সারিকাইতের এক বাসিন্দা বলেন, একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন কেউ কেউ। এই দুর্ঘটনার খবর সহ্য করা সত্যিই কঠিন।

ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৮:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫