৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, জানাবেন যেভাবে
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে পিএসসি সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, গত ১৯ সেপ্টেম্বর দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে এই প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে দুই ঘণ্টার এ পরীক্ষা।
৪৭তম বিসিএসে অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থী।
পিএসসি জানায়, প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে লিখিত পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা শিগগিরই প্রকাশ করা হবে।
ফলাফল যেভাবে জানা যাবে:
পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে: www.bpsc.gov.bd
মোবাইলে SMS পাঠিয়ে:
লিখুন: PSC 47 Registration Number
পাঠান: ১৬২২২ নম্বরে
এর আগে, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭; নন-ক্যাডার পদের সংখ্যা ২০১টি। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


















