ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরিমানা ছাড়াই ২৫ অক্টোবর পর্যন্ত ভ্যাট রিটার্ন জমার সুযোগ টিকটকের রঙিন দুনিয়ার মোহ, স্বাধীন জীবনের স্বপ্নে ঘর ছাড়ে ৪ স্কুলছাত্রী দুর্গাপূজায় ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত টাঙ্গাইলে রেমিট্যান্স মেলায় গুরুত্ব পেল প্রবাসী আয়ের সঠিক ব্যবহার সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫ চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তার ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

৩৩ দিন পর সেন্টমার্টিনে নৌযান চলাচল শুরু

কক্সবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ২১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে দীর্ঘ ৩৩ দিন পর যাত্রীবাহী নৌ চলাচল শুরু হয়েছে। নৌ চলাচলের প্রথমদিনে সেন্টমার্টিন থেকে টেকনাফে অন্তত ৪ ০০ মানুষ এসেছে। নৌ চলাচল স্বাভাবিক হওয়ায় সেন্টমার্টিনের বাসিন্দারা সন্তুষ্টি প্রকাশ করেছে।

রোববার (৭ জুলাই) সকাল থেকে এই নৌ পথে যাত্রীরা আসা-যাওয়া করতে পারছেন।

টেকনাফ ইউএনও আদনান চৌধুরী জানান, রোববার (৭ জুলাই) সকালে যাত্রী নিয়ে গোলারচর থেকে মালবাহী দু’টি বোট সেন্টমার্টিন গেছে। আর সেন্টমার্টিন থেকে যাত্রী নিয়ে ৩টি বোট টেকনাফ এসেছে।

এর আগে ৫ ও ৮ জুন ওই নৌরুটের নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে কেউ হতাহত না হলেও ট্রলারের গায়ে ৭টি গুলি লাগে। এরপর উপজেলা প্রশাসন ওই রুটে নৌযান চলাচল বন্ধ করে দেয়। এরপর বিকল্প হিসেবে সাগর উপকূলীয় শাহপরীর দ্বীপের বদরমোকামের ‘গোলগরা’ নামক এলাকা দিয়ে নৌযান চলাচলের অনুমতি দেয়া হয়। কিন্তু ট্রলার মালিকেরা ঝুঁকিপূর্ণ এই বিকল্প নৌরুট দিয়ে নৌযান চালাতে রাজি ছিলো না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩৩ দিন পর সেন্টমার্টিনে নৌযান চলাচল শুরু

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪