ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

বেনজীরের সাভানা ইকো রিসোর্ট বন্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে গড়ে ওঠা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ জুন) বিকেলে পার্কের ফটকে সাময়িক বন্ধের নোটিশ টানানো হয়েছে।

আরও পড়ুন : এমপি আনার হত্যা/ আসামিদের ব্যাংক অ্যাকাউন্ট অনুসন্ধান করবে ডিবি

পার্কের বুকিং ম্যানেজার মো. সাব্বির সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, র‌্যাবের মহাপরিচালক এবং আইজিপি থাকাকালীন গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমিতে গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এই পার্কটির জমির প্রায় হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে জমি কেনা হলেও অনেক জমি দখল করা হয়েছে। এ নিয়ে প্রতিবেদন প্রচার হলে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে। পরে আদালত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কসহ বিভিন্ন স্থাপনা জব্দের নির্দেশ দিলে বিভিন্ন সময় মালামাল সরিয়ে নেয়া হয়।

আরও পড়ুন : বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমালো ভুটান

সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের বুকিং ম্যানেজার মো. সাব্বির বলেন, আপাতত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটি বন্ধ করা হয়েছে। পার্কের সার্ভারের সমস্যার কারণে দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করানো যাচ্ছে না। এ কারণেই পার্ক সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেনজীরের সাভানা ইকো রিসোর্ট বন্ধ

সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪