ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত এমপি গোলাম রসুল গণভোটের রায় এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, তিন দিন ভারি বৃষ্টির শঙ্কা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস-নাসীরউদ্দীন ৩৩ বছর বয়সে প্রথম বার টেস্ট দলে ডাক পেলেন সারাংশ জৈন জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা চাকরিতে মেধা নয়, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ

বাংলাদেশী ৫ জেলে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফের নাফনদীর শাহপরীরদ্বীপ মোহনা থেকে বাংলাদেশী ৫ জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের আরাকান আর্মির সদস্যরা। সোমবার (৭ অক্টোবর) দুপুরে এসব জেলেদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম।

ইউপি সদস্য আবদুস সালাম বলেন, সোমবার ধরে নিয়ে গেলেও বিষয়টি জানাজানি হয়েছে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে।

ভুক্তভোগী জেলেরা হলেন, শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

ভুক্তভোগী জেলে পরিবারেরর সদস্যরা জানিয়েছে, একটি নৌকা যোগে নাফনদীতে মাছ ধরতে নামলে তাদের অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা এসে মায়ানমারের দিকে নিয়ে যায়। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।

অপহরণের শিকার জেলে মোহাম্মদ আলমের মা হামিদা খাতুন বলেন, আমার ছেলেসহ ৫ জেলেকে আরকান আর্মির লোকজন ধরে নিয়ে গেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯ টা পর্যন্ত ছেলের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলে পরিবারের সদস্যরা জানিয়েছে। মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মায়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। জেলেদের ফেরত আনতে তাদের সাথে আলোচনা চলছে।

টেকনাফ ইউএনও আদনান চৌধুরী বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশী ৫ জেলে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সংবাদ প্রকাশের সময় : ১১:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪