ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির দায়ে বরিশালে আঞ্চলিক স্কাউট নির্বাহী কমিটি বিলুপ্ত পঞ্চগড়ে চোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধের মৃত্যু অনুপ্রবেশ রোধে সীমান্তে নিরাপত্তা শিল্ড গড়ে তোলা হয়েছে : বিজিবি ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার কাজে যশোরে বিএনপির সংহতি চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা স্বাস্থ্যসেবায় নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর জুবাইদার ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি, আহ্বায়ক দুদু- সদস্য সচিব টুকু মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার পটুয়াখালীতে স্কাউটসের ৯৫তম কার্যনির্বাহী কমিটির সভা যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

নির্বাচন করবেন না বাফুফে’র সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৩০২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আগামী ২৬ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বাফুফে ভবনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

এ সময় কাজী সালাউদ্দিন বলেন, আমি চার মেয়াদে দায়িত্বে ছিলাম। সামনে ২৬ অক্টেবরের নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত।

কাজী সালাউদ্দিন টানা ৪ বার বাফুফে সভাপতি হিসেবে নির্বাচিত হন। এবারও নির্বাচন করার কথা জানিয়েছিলেন সাবেক এই ফুটবলার। সম্প্রতি আল্ট্রাস নামে বাংলাদেশ ফুটবল সমর্থকদের একটি সংগঠন থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি করা হয়।

হুমকির মুখে পদত্যাগ করবেন না জানিয়ে বাফুফে সভাপতি বলেছিলেন, বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের কী ভূমিকা ফুটবলে? আমি ঘোষণা দিয়েছি ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হবে। আমি নির্বাচন করতে পারব কিনা তারা বলার কে? তাদের কে অধিকার দিয়েছে আমাকে হুমকি দেয়ার?

উল্লেখ্য, ২০০৮ সালে বাফুফে সভাপতি নির্বাচিত হয়ে কাজী সালাউদ্দিন টানা ১৬ বছর দায়িত্ব পালন করেন। ছিলেন দক্ষিণ এশীয় ফুটবল সংস্থার (সাফ) সভাপতিও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচন করবেন না বাফুফে’র সালাউদ্দিন

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪