ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ জামালপুরে এইচএসসির ফলাফলে হতাশা,জিপিএ-৫ মাত্র পাঁচজন,এক কলেজ ফলাফল শুন্য! আসামির পরিবারের কাছে কোটি টাকা দাবি, দেশ ছাড়লেন বরখাস্ত প্রসিকিউটর রেজা সরকারকে কড়া বার্তা শফিকুর রহমানের ৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ টাকা নেয়ার সময় আটক সার্ভেয়ার শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান হাসিনা- কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ কার্যকরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার সহানুভূতিশীল: তথ্য উপদেষ্টা জামায়াত নেতা আখতারুজ্জামানের কারামুক্তি সিআইডির তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল, পরবর্তী তারিখ ৭ ডিসেম্বর

বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রাফিক পুলিশের দায়িত্বে ৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যথাযথ সম্মানীর মাধ্যমে ৩০০ শিক্ষার্থী পুলিশের সাথে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম।

সোমবার (২১ অক্টোবর) সকালে ট্রাফিক পক্ষ ২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, চলাচলের জন্য যে পরিমাণ রাস্তা থাকা দরকার তা নেই। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সড়কে অবস্থান নেয়ায় সড়কের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। বৈধ অবৈধ যানবাহনের আধিক্যের কারণে যানজটের আকার দিন দিন বেড়েই চলছে। সরকারের পতনের পর ঢাকাসহ সারাদেশের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে এখন থেকে ৩০০ শিক্ষার্থী পুলিশের সাথে কাজ করবে। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়ানো হবে।

একই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। এজন্য তারুণ্যকে কাজে লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে ট্রাফিক পক্ষ। এ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে ডিএমপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রাফিক পুলিশের দায়িত্বে ৩০০ শিক্ষার্থী

সংবাদ প্রকাশের সময় : ০৫:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪