ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত

জিম্বাবুয়ের প্রেসিডেন্টের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রেসিডেন্ট এমারসনের পাশাপাশি তার স্ত্রী, জিম্বাবুয়ের ভাইস প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন নেতা ও তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা।

এ নিষেধাজ্ঞার ফলে জিম্বাবুয়ের এই নেতাদের আমেরিকায় থাকা সম্পদ আটকে যাবে এবং সেখানে তারা ভ্রমণও করতে পারবেন না।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ‘আমরা জিম্বাবুয়েতে রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবাধিকারের চরম লঙ্ঘন প্রত্যক্ষ করছি।’

১৯৯০ সালের শুরুর দিকে একবার জিম্বাবুয়ের ওপর অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা। তখন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেসহ আরও বেশ কয়েকজর উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জিম্বাবুয়ের প্রেসিডেন্টের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪