সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
পেশাগত উৎকর্ষ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বীরত্বপূর্ণ ভূমিকা এবং যুদ্ধ ও শান্তিকালীন সময়ে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব ইউনিটের হাতে জাতীয় পতাকা তুলে দেন।
এ বছর জাতীয় পতকাপ্রাপ্ত সাতটি ইউনিট হলো—প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
অনুষ্ঠানে যোগ দিতে সাভার সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানানো হয়। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।
জাতীয় পতাকা প্রদান সেনাবাহিনীর ইউনিটগুলোর পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।






















