ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুড়ীতে ৬০০ নারী চা-শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ পাবনায় আমগাছের ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু  আসামি ছাড়াতে ৩০ লাখ টাকা ঘুষ দাবি, পুলিশের বক্তব্য ভিন্ন প্রতিবন্ধী ভাতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিয়ে দর্শকের মৃত্যু ৫০ হাজার টাকার বন্ডে জামিন, শান্তিভঙ্গ না করার মুচলেকায় মুক্ত ককরোচ-প্রধান সংবিধান সংস্কারে নতুন পরিষদের দাবি এনসিপির, সংশোধন কমিটিতে ‘না’ সৌদি আরবে হামলার জের: রিয়াদে বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেঙ্গুর মৃত্যু বাড়ছেই, অক্টোবরে ১৬ দিনে প্রাণ গেল ১০৪ জনের ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

পাবনায় আমগাছের ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার চাটমোহরে আমগাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের সদরুল ইসলাম ওরফে সদু ডাক্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশে প্রতিবেশী আবুল হোসেনের একটি আমগাছের ডাল কাটতে গাছে ওঠেন শফিকুল। ডাল কাটার একপর্যায়ে অসাবধানতাবশত তাঁর হাত ফসকে যায়। এ সময় কাটা ডালসহ গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শফিকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই ও স্কুলশিক্ষক রাশেদুল ইসলাম। তিনি জানান, গাছের ডাল কাটার সময় হাত ফসকে ডালসহ নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই শফিকুলের মৃত্যু হয়।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, আমগাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাবনায় আমগাছের ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬