ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান, আগে থেকেই ছিলেন নিরাপত্তাঝুঁকিতে দেশ পরিষ্কার রাখবে, বেশি করে গাছ লাগাবে—শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ইনানীর রিসোর্টে আগুনে প্রাণ গেল ১০ জনের, আহত ৯ বকশীগঞ্জে মাদকসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড বসুন্ধরা গ্রুপের উপহারে নতুন জীবনের স্বপ্ন দেখছেন ১০০ নারী আইসিসিবিতে তিন প্রদর্শনী ঘিরে ব্যবসা-বাণিজ্যের ব্যস্ততা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার, ৩৪ জেলে আটক কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ছয় পর্যটকের মৃত্যু হোটেলকক্ষে ১৯ ইয়াবা, গ্রেপ্তার দুই পুলিশ কারাগারে

‎দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী।
‎
‎শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর গত ১৪ অক্টোবর এক প্রজ্ঞাপনে ডা. মীর শহীদুল হাসানকে দুমকি থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করে। এ আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।
‎
‎মানববন্ধনে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ শাহ আলম বলেন, এই ডাঃ এর কাছ থেকে এলাকার মানুষ নানাভাবে উপকৃত হয়েছেন। তিনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ। দুমকি উপজেলায় তাঁর মতো বিশেষজ্ঞ চিকিৎসক আর নেই।
‎
‎উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার বলেন, এই ডাঃ এর মতো কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে বিকল্প হিসেবে পদায়ন করা না হলে উপজেলার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন।
‎
‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জিএম এনামুল হক বলেন, ডা. মীর শহীদুল হাসান একজন দক্ষ প্রশাসক ও চিকিৎসক। তাঁর বদলির কারণে জনগণের স্বাস্থ্যসেবা ব্যাহত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‎দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সংবাদ প্রকাশের সময় : ০৩:২২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬