সংবাদ শিরোনাম ::
বকশীগঞ্জে মাদকসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের সময় মাদকসহ মো. ফেরদৌস নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ফেরদৌস ওই এলাকার মো. আব্দুর রউফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বীরগাঁও এলাকায় মাদক সেবনরত অবস্থায় ফেরদৌসকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ড দেন।
এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযান ও নজরদারি জোরদারের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।





















