ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫০ হাজার টাকার বন্ডে জামিন, শান্তিভঙ্গ না করার মুচলেকায় মুক্ত ককরোচ-প্রধান সংবিধান সংস্কারে নতুন পরিষদের দাবি এনসিপির, সংশোধন কমিটিতে ‘না’ সৌদি আরবে হামলার জের: রিয়াদে বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেঙ্গুর মৃত্যু বাড়ছেই, অক্টোবরে ১৬ দিনে প্রাণ গেল ১০৪ জনের ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত পাঁচ বছর পর মাঠে গড়াল টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগ পাবনা থেকে নিখোঁজ স্কুলছাত্রী নরসিংদী থেকে উদ্ধার ‎দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান, আগে থেকেই ছিলেন নিরাপত্তাঝুঁকিতে দেশ পরিষ্কার রাখবে, বেশি করে গাছ লাগাবে—শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

সংবিধান সংস্কারে নতুন পরিষদের দাবি এনসিপির, সংশোধন কমিটিতে ‘না’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আর বিলম্ব নয়—এবার দ্রুত পদক্ষেপ চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, বর্তমান একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে অবিলম্বে গঠন করতে হবে সংবিধান সংস্কার পরিষদ। একই সঙ্গে বিদ্যমান সংশোধন কমিটিতে অংশ না নেওয়ার অবস্থানও স্পষ্ট করেছে দলটি।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের তিন দফা দাবি তুলে ধরে এই অবস্থান জানান সদস্যসচিব আখতার হোসেন। জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আখতার হোসেন বলেন, গণভোটের রায় কার্যকর করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে বর্তমান সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের ওপর জোর দেন তিনি।

বিদ্যমান কমিটিতে এনসিপির যোগ দেওয়ার কোনো সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন দলের সদস্যসচিব। এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংবিধান সংস্কারে নতুন পরিষদের দাবি এনসিপির, সংশোধন কমিটিতে ‘না’

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬