ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুর মৃত্যু বাড়ছেই, অক্টোবরে ১৬ দিনে প্রাণ গেল ১০৪ জনের ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত পাঁচ বছর পর মাঠে গড়াল টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগ পাবনা থেকে নিখোঁজ স্কুলছাত্রী নরসিংদী থেকে উদ্ধার ‎দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান, আগে থেকেই ছিলেন নিরাপত্তাঝুঁকিতে দেশ পরিষ্কার রাখবে, বেশি করে গাছ লাগাবে—শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ইনানীর রিসোর্টে আগুনে প্রাণ গেল ১০ জনের, আহত ৯ বকশীগঞ্জে মাদকসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড বসুন্ধরা গ্রুপের উপহারে নতুন জীবনের স্বপ্ন দেখছেন ১০০ নারী

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা বদলানোর আবেদনের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ আবেদন করা যাবে।

শনিবার (১৭ অক্টোবর) ইসির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কমিশন।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু ও নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবর। জমা পড়া আবেদন ইস্যু করার শেষ তারিখ ৩ নভেম্বর এবং ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তি করতে হবে ৫ নভেম্বরের মধ্যে।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদনগুলো নিষ্পত্তি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

সংবাদ প্রকাশের সময় : ০৭:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬