ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

আবু সাঈদ হত্যা: গ্রেপ্তার সেই কিশোরের জামিন

রংপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ২৭৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার সেই কিশোরের জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা পৌনে ১টার দিকে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তফা কামাল এই আদেশ প্রদান করেন।

আইনজীবী আবদুল মোকছেদ বাহালুল সংবাদমাধ্যমকে বলেন, আগামী ৪ আগস্ট আলফি শাহরিয়ার মাহিমের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিলেঅ। কিন্তু বৃহস্পতিবার (১ আগস্টা) সকালে তার আগাম জামিন শুনানির জন্য আদালতে আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। তবে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়নি।

রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিম।

চলতি মাসের ১৮ তারিখ আটকের পর পুলিশ মাহিমের বাবাকে মোবাইল ফোনে বলে, আপনার ছেলে আমাদের হেফাজতে রয়েছে। জানাজানি করিয়েন না তাতে ছেলের ক্ষতি হবে। তাকে ছেড়ে দেওয়া হবে, চিন্তার কিছু নেই।

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন (অপরাধ) সংবাদমাধ্যমকে বলেন, ১৮ জুলাই যখন থানায় হামলা ভাঙচুর ও লুটপাটের সময় আটক হয় মাহিম।

রংপুর বারের আইনজীবী রায়হান কবীর সংবাদমাধ্যমকে বলেন, ছেলেটি বলছে, তার বয়স ১৬ বছর ১০ মাস। স্বপক্ষে কাগজও দেখাচ্ছে তার পরিবার। তাকে কেনো ১৮ বছর দেখিয়ে আদালতে পাঠানো হলো?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আবু সাঈদ হত্যা: গ্রেপ্তার সেই কিশোরের জামিন

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪