ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নিজ উপজেলায় বিআরডিবি কর্মকর্তার বদলি নিয়ে প্রশ্ন, উঠেছে নানা অভিযোগ হাসিনা-আজিজ-বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, প্রার্থী দেবে বিএনপি: মির্জা ফখরুল সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট দাঁত মাজার পেস্টেই বিষ! জানুন শরীরে কী ক্ষতি হতে পারে আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, ক্লাস হবে ৩৮ দিন আদালতে খুলছে জাবেদের ‘ছক’: জাল ট্রেড লাইসেন্স,মিথ্যা পরিচয়ে ব্যাংক হিসাব, ২৫ কোটির ঋণ

হাইকোর্টের রায়

৬৬৬ কোটি টাকা শোধ করতে হবে ড. ইউনূসকে

আদালত প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৩৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনবিআরের পাওনা ৬৬৬ কোটি টাকা ড. ইউনূসকে পরিশোধ করতে হবে। রোববার (৪ আগস্ট) এই রায় দিয়েছেন হাইকোর্ট। এর আগে গ্রামীণ ব্যাংকের এমডি ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করফাঁকি মামলার প্রথম দিনের শুনানি শেষ হয়।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। অন্যদিকে গত শনিবার (৩ আগস্ট) আরেক মামলায় আপিলের জন্য হাইকোর্টের আদেশে ব্যাংকে ৫৪ কোটি টাকা জমা দেন ড. ইউনূস।

গত ১১ মার্চ শ্রম আইন লঙ্ঘনের মামলায় লিখিত আদেশে আদালত বলেন, এই মামলার আপিল শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। ওইদিন ফের হাজির হতে হবে ড. ইউনূসসহ ৪ জনকে। ইউনূসের জামিনের মেয়াদ বাড়ানো নিয়ে শ্রম আদালতের লিখিত রায়ে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এর আগে ৩ মার্চ এ মামলায় জামিনের মেয়াদ শেষ হওয়ায় শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন ড. ইউনূস। সেই সাথে জামিন নিতে আসেন গ্রামীণ টেলিকমের আরো তিনজন। ওইদিন এ মামলায় আপিল শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেন আদালত। তার আগে গত ২৮ জানুয়ারি খালাস চেয়ে আপিল করেন ড. মুহাম্মদ ইউনূস।

২০২২ সালের ৪ জুলাই ২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীণ টেলিকমের ৮ কর্মকর্তাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে অভিযোগের প্রাথমিক প্রমাণ মেলায় অধ্যাপক ইউনূসসহ তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাইকোর্টের রায়

৬৬৬ কোটি টাকা শোধ করতে হবে ড. ইউনূসকে

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪