সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন দাবি রিজভীর
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জরুরি সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানিয়ে বলেন, দেশে গণতান্ত্রিক চর্চা যেন বিচ্যুত না হয়, এজন্য সর্তক থাকতে হবে অর্ন্তবর্তী সরকারকে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গুম, খুন ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এ সময় রিজভী অভিযোগ করে বলেন, শেখ হাসিনা সরকার সংবিধানকে কেটে তার মতো করে সাজিয়েছে। তাই সংবিধান ও বিচার বিভাগের সংস্কার খুবই জরুরি। এসব সংস্কারে বেশি সময় লাগার কথা নয়।
তিনি বলেন, ভারত বাংলাদেশের জনগণের সাথে নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বন্ধুত্ব চায়। নিজেদের আধিপত্য বিস্তারে শেখ হাসিনাকে চায় পাশ্ববর্তী দেশটি।
বিএনপির এই নেতা বলেন, ভারতে ইলিশ রফতানিতে বিএনপি কখনো বিরোধিতা করে না। কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশিদের নিয়ে কটুক্তি করেন, বাংলাদেশের মানুষ তাতে আবেগপ্রবণ হতেই পারে।





















