ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহজ শর্তে ঋণ পাবেন ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা: টুকু পাঁচ মাস পূর্তিতে সরকারের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র যত ট্রলই হোক, সুশিক্ষা নিশ্চিতের পথ থেকে সরব না : শিক্ষামন্ত্রী কৃষক কার্ড বাস্তবায়নে মাঠে ডিএই, শুরু তথ্য সংগ্রহ ঝুট ব্যবসাসহ নানা অভিযোগ, এমপি বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর জোর প্রধানমন্ত্রীর শহীদদের তালিকা নয়, জাতির স্মৃতি সংরক্ষণের লড়াই ভৈরব নদে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ ডিম্বাশয়ের বার্ধক্যে লাগাম! আরও বেশি বয়স পর্যন্ত মা হতে পারবেন নারীরা

যশোরে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-জনতার মিছিল

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে বৃষ্টি উপেক্ষা করে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে শান্তিপূর্ণভাবে হলো গণমিছিল।

শুক্রবার ( ২ আগস্ট) বেলা তিনটা থেকে শহরের পালবাড়ি অবস্থিত মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে জড়ো হতে থাকে বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথমে তারা কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে নিহত শহীদ ছাত্রদের রুহের মাগফেরাত কামনা করে সম্মিলিত দোয়া ও মোনাজাত করেন। এছাড়া হিন্দু ধর্মের শিক্ষার্থীরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করে।

এ সময় আশ-পাশের প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, সাধারণ জনতা, যশোরের বেশ কিছু আইনজীবী,সাংবাদিক, অভিভাবক ও অন্যান্য পেশার মানুষ তাদের সাথে সংহতি প্রকাশ করেন। এরপরে তার গণমিছিল করে। তাদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছিল।

বৃষ্টির মধ্যে মিছিল চলাকালে আশ-পাশের বাসা-বাড়ির মহিলাদের পলিথিন নিয়ে এসে ছাত্রদের হাতে দিয়ে সহযোগিতা করতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোরে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-জনতার মিছিল

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪