ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ও ‘এক দফা’: গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা মাদক কারবারে কোটিপতি, গাজীপুরে আলোচনায় আট নারী ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল মা-মেয়ের মরদেহ, জকিগঞ্জে চাঞ্চল্য কক্সবাজারে আন্তর্জাতিক প্রতারক চক্রের আস্তানা, ছয় মাসে শত কোটি টাকা লুট! বড় ঋণ খেলাপিরা কেন শাস্তির বাইরে, বারবার কেন মিলছে ছাড়? একই দলের জার্সিতে মেসি-রোনাল্ডো! তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা ধ্বংসযজ্ঞের পর শান্তির ইঙ্গিত, ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি পুতিনের ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

বেইলি রোডে আগুন/ গ্রেপ্তারকৃতদের তালিকা চাইলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ২৮২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বেইলি রোডে ভবনে আগুনের ঘটনার পর বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে কতজন গ্রেপ্তার করা হয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বুধবার (১৩ মার্চ) এই আদেশ দেন।

একই সাথে কেনো তাদের গ্রেপ্তার করা বেআইনি হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, শ্রম ও কর্ম সংস্থান সচিব , আইন সচিব, আইজিপিকে ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়।

এর আগে সোমবার (১১ মার্চ) হোটেল ও রেস্তোরাঁয় হয়রানিমূলক অভিযান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন হোটেল ও রেস্টুরেন্টে মালিকরা।

২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে রাজধানীর বেইলি রোডে ভবনে আগুনে লাগে। এ ঘটনায় ৪৬ জন মারা যায়। এ ঘটনার পর অভিযানে নামে পুলিশসহ সরকারের নানা সংস্থা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেইলি রোডে আগুন/ গ্রেপ্তারকৃতদের তালিকা চাইলেন হাইকোর্ট

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪