ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের ৬ ডিআইজিকে বদলি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ১২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। প্রঞ্জাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ।

পুলিশ অধিদফতরের ডিআইজি মো. আলী হোসেন ফকিরকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ঢাকায়, পুলিশ অধিদফতরের ডিআইজি ড. মো. নাজমুল করিম খানকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায়, পুলিশ অধিদফতরের ডিআইজি মো. জিল্লুর রহমানকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, ঢাকার বিশেষ শাখার (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়।

এছাড়াও রেলওয়ে পুলিশের ডিআইজি মো. আবদুল মালেককে টিডিএস এর কমান্ড্যান্ট এবং সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি মো. গোলাম রউফ খানকে রেলওয়ে পুলিশের ডিআইজি পদে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুলিশের ৬ ডিআইজিকে বদলি

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪