ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল মা-মেয়ের মরদেহ, জকিগঞ্জে চাঞ্চল্য কক্সবাজারে আন্তর্জাতিক প্রতারক চক্রের আস্তানা, ছয় মাসে শত কোটি টাকা লুট! বড় ঋণ খেলাপিরা কেন শাস্তির বাইরে, বারবার কেন মিলছে ছাড়? একই দলের জার্সিতে মেসি-রোনাল্ডো! তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা ধ্বংসযজ্ঞের পর শান্তির ইঙ্গিত, ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি পুতিনের ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক আকাশে মেঘ দেখলেই যারা পালায়, তাদের চেনেন: শফিকুর রহমান জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

তাপমাত্রা ৪৩ ডিগ্রীও ছাড়িয়ে গেলো পাবনায়

মাসুদ রানা,পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পাবনার তাপমাত্রা। আগের দিনের রেকর্ড ভেঙে গড়ছে নতুন রেকর্ড। এই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র মাত্রার তাপদাহ। অপরদিকে, সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। সব মিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে পাবনার জনজীবন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা পাবনা জেলায় চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। একই দিন বাতাসের আদ্রর্তা রেকর্ড করা হয় ১৫ শতাংশ।

এর আগে সোমবার (২৯ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর এদিন বাতাসের‌ আদ্রর্তা ছিলো ১২ শতাংশ।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, পাবনার ঈশ্বরদীতে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ। এই তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সেই সাথে জেলায় অতি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তাপমাত্রা ৪৩ ডিগ্রীও ছাড়িয়ে গেলো পাবনায়

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪