ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

চুরির অপবাদ দেওয়ায় নারীকে হত্যা, যুবক গ্রেফতার

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের সদর উপজেলার বিছালী গ্রামে হাঁস চুরির অপবাদ দেওয়ায় আমেনা বেগম (৫৫) নামে এক নারীকে হত্যার ঘটনায় আসিফ মোল্যা (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।গ্রেফতারকৃত আসিফ মোল্যা সদর উপজেলার বিছালী গ্রামের বাবর আলী মোল্যার ছেলে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আসিফ কে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।গত ৪ আগস্ট নড়াইল সদর উপজেলার বিছালী গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ আগস্ট নড়াইল সদর উপজেলার বিছালী গ্রামের মনির হোসেন মোল্যার স্ত্রী আমেনা বেগম নিজ বাড়িতে হত্যাকান্ডের শিকার হয়। এ ঘটনায় ১২ আগস্ট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্বামী মনির মোল্যা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে আসিফ মোল্যা নামে এক যুবক কে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসিফ মোল্যা পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, মৃত আমেনা বেগম সম্পর্কে তার গ্রাম্য দাদি হয়। আমেনার পরিবারের সঙ্গে তাদের পরিবারের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। তার পরেও আমেনা তাদের বাড়িতে যাওয়া আসা করতো। আমেনা গত ২৮ জুলাই আসিফের বাড়িতে গিয়ে তার মায়ের নামে আজেবাজে কথা বলেন ও গালিগালাজ করেন। পরে গত ২ আগস্ট আমেনার হাঁস চুরি হলে আসিফ কে চোরের অপবাদ দেয়। এ ঘটনায় তার মা তাকে মারপিট করে। এতে করে তার প্রচন্ড রাগ হয়। এ সব কারণে আসিফ গত ৪ আগস্ট রাতে আমেনার বাড়িতে যায়। পরে সুযোগ বুঝে আসিফ পেছন থেকে তার সঙ্গে থাকা গামছা দিয়ে আমেনার গলায় পেঁচিয়ে ধরে। এরপর পরনের শাড়ি দিয়ে গলায় আবার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে আসিফ আমেনার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে চলে যায়। আসিফের কাছ থেকে আমেনার ব্যবহৃত মুঠোফোনটি উদ্ধার করেছে পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,আজ বুধবার সকালে আসামী আসিফ মোল্যা কে আদালতে সোপর্দ করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুরির অপবাদ দেওয়ায় নারীকে হত্যা, যুবক গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ১০:৪১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪