ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

গণভবনে ঢুকে পড়েছেন হাজার হাজার মানুষ

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভবনে ঢুকে পড়েছে হাজার হাজার মানুষ। কয়েক দিনের অব্যাহত গণআন্দোলনের প্রেক্ষাপটে সোমবার (৫ অঅগস্ট) দুপুরে গণভবনে ছেড়ে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর হাজার হাজার মানুষ গণভবনে ঢুকে আনন্দ-উল্লাস করো।

বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

রোববার (৪ আগস্ট) বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলনে সহিংসতায় শতাধিক নিহত হয়। এ পরিপ্রেক্ষিতে সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি দেয় আন্দোলনকারীরা। রোববারের পরিস্থিতির কারণে সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা করা হয়।

সোমবার পূর্ব নির্ধারিত সময়ের আগেই রাজধানীর বিভিন্ন স্থানে মানুষের জমায়েত বাড়তে থাকে। এক পর্যায়ে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ছেড়েছেন।

কোটার সংস্কার আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই থেকে দেশে সহিংসতা শুরু হয়। এ সহিংসতায় এখন পর্যন্ত তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গণভবনে ঢুকে পড়েছেন হাজার হাজার মানুষ

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪