ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা, সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন চিকিৎসক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে অফিস সময় ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে এক সরকারি চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

অভিযুক্ত চিকিৎসক মো. ইনজামাম উল হক, যিনি চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর) হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে শহরের আরামবাগ এলাকার চাঁপাই অ্যাপোলো হাসপাতালে তিনি রোগী দেখছিলেন। এ সময় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হলে ভিডিও ধারণ শুরু করেন। অভিযোগ অনুযায়ী, ক্যামেরা দেখতে পেয়েই তিনি দ্রুত হাসপাতাল থেকে বের হয়ে যান।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায়। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরবর্তীতে ওই চিকিৎসক বাইরে গিয়ে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেন এবং সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাখ্যাও দেন বলে জানা গেছে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দুপুরের বিরতিতে তিনি সেখানে চিকিৎসা দিতে এসেছিলেন। তবে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, অফিস চলাকালীন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়টি তাদের জানা ছিল না এবং এ বিষয়ে কোনো অনুমোদনও নেই।

সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত অফিসে ছিলেন, তবে প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা দেওয়ার বিষয়টি তার জানা নেই। অভিযোগ প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা, পাশাপাশি সরকারি কর্মস্থলে দায়িত্ব পালন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা, সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন চিকিৎসক

সংবাদ প্রকাশের সময় : ০৩:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬