ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ে প্রবেশে সাংবাদিকরা পাবেন দৈনিক অস্থায়ী কার্ড

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অগ্নিকান্ডের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কর্মকর্তা-কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশের বেসরকারি সব পাস বাতিল করা হয়েছে। এমনকি সাংবাদিকরাও অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে ঢুকতে পারবে না।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি নিয়ে শনিবার (২৮ ডিসেম্বর) ব্যাখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্তটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাটির (কেপিআই) নিরাপত্তা ও সুরক্ষার কথা বিবেচনা করে নেয়া হয়েছে। সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড পর্যালোচনা করবে এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর কাছ থেকে নতুন অ্যাক্রেডিটেশন কার্ড দেয়ার জন্য নতুন আবেদনপত্র আহ্বান করবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ সময় যেকোনো প্রেস ইভেন্টের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে অস্থায়ী দৈনিক প্রবেশাধিকার কার্ড ইস্যু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য সরকার দুঃখ প্রকাশ করছে এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান থাকার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে সিদ্ধান্তটি সাময়িক। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সচিবালয়ে প্রবেশে সাংবাদিকরা পাবেন দৈনিক অস্থায়ী কার্ড

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪