ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই কবরের পাশে দাঁড়িয়ে কাজী আনোয়ারের প্রশ্ন—‘আমরা কোথায় যাব?’ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শিক্ষিকা ইয়াসমিন আরা, পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন চার মাসেই ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে বিএনপি সরকার পূর্বাচলে একবার ভিটেমাটি হারিয়েছিলেন, তিন দশক পর আবার উচ্ছেদের শঙ্কা ৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভর্তি বন্ধের নির্দেশ ‘ককরোচ’ আন্দোলনের চাপে পদত্যাগ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিউটি ও ব্রাইডাল ইন্ডাস্ট্রিকে বিশ্বমঞ্চে নিতে ঢাকায় সেলিনা মনির স্বনির্ভর, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দরাবাদের জুবিলি হিলসে অবস্থিত অভিনেতার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে চিকড়পল্লী থানা পুলিশ।

হায়দারাবাদের একটি প্রেক্ষাগৃহে তার বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা-২’ সিনেমার প্রদর্শনীর সময় অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু ঘটে। নিহত ভক্তের নাম রেবতী। ঘটনার ওইদিন রেবতীর সঙ্গে ছিল তার ৮ বছর বয়সী সন্তান শ্রীতেজ। ঘটনাস্থলে শ্রীতেজ গুরুতর আহত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনায় নিহত নারীর পরিবার থানায় মামলা করেন নায়কের নামে। সেই মামলার তদন্তে নেমেই পুলিশ গ্রেফতার করেছে আল্লু অর্জুনকে।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন রাত সাড়ে নয়টার দিকে অর্জুন প্রেক্ষাগৃহে আসেন। তার আগমনের খবর তিনি আগে থেকে অবগত করেননি। প্রবেশদ্বারের বাইরে ১৫-২০ মিনিট কাটিয়ে দেন আল্লু। এ সময় শত শত লোক তাকে দেখার জন্য ছড়িয়ে পড়ে। নিরাপত্তা দলকে ঠেলে পরিস্থিতি আরও খারাপ করে তোলে। ফলে সেখানে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা সম্ভব হয়নি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, আল্লু অর্জুন এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিনেতাকে আপাতত থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা ২’। বাংলা-হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। এটি একটি সিক্যুয়েল মুভি, যার প্রথম অংশ ‘পুষ্পা: দ্য রাইজ’ রিলিজ হয়েছিল ২০২১ সালে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪