ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

প্রবাসী সরকার গঠনের পাঁয়তারা শেখ হাসিনার

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে

শেখ হাসিনা-পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার সরকারের। এরপর বিমান বাহিনীর একটি উড়োজাহাজে পালিয়ে যান ভারতে। প্রথমে সেনা প্রধান এবং পরে তিন বাহিনীর প্রধানকে পেছনে রেখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা দেন।

তবে পদত্যাগের বিষয়টি শেখ হাসিনা বরাবর অস্বীকার করে আসছে। যদিও একটি গণমাধ্যমে রাষ্ট্রপতি জানিয়েছেন, তার কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগের কোন লিখিত নাই। পালিয়ে যাওয়ার কারণে সর্বোচ্চ আদালতের পরামর্শ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেখ হাসিনা পালানোর দু’মাস পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আসে প্রবাসী সরকার গঠনের পাঁয়তারা করছে আওয়ামী লীগ। এমন খবরে ছাত্র আন্দোলনের নেতারা ছুটে যান কুমিল্লায়, সেখানে তার বিক্ষোভ করেন। ওই মিছিলে যোগ দিয়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, খুনি হাসিনা ভারতের ত্রিপুরায় বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ কারণে আমরা কুমিল্লাবাসি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ মিছিল বের করেছি।

প্রবাসী সরকার গঠনের গুঞ্জনের সত্যতা খুঁজতে সংবাদমাধ্যমের সাথে কথা হয় আওয়ামী লীগের প্রচার কমিটির ও শেখ পরিবারের সদস্য শেখ রুবেলের সাথে। তিনিও পালিয়ে ভারতে রয়েছেন।

শেখ রুবেলের দাবি করেন, শেখ হাসিনাকে প্রধান করে শিগগিরই ভারতের মাটিতে প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। রোববার ভারতে ভার্চুয়াল মিটিং হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হয় প্রবাসী সরকার গঠনের, যার প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।

যদিও প্রবাসী সরকার ইস্যুতে ভারত সরকারের অনুমতির বিষয়টি এড়িয়ে তিনি বলেন, দেখেন তাদের সহযোগিতা ছাড়া কোন কিছুই করা সম্ভব নয়। তবে দুদেশের সুসম্পর্ক যেন বজায় থাকে সেজন্যে আমরা কৌশলে এগিয়ে যাচ্ছি।

তবে, প্রবাসী সরকার গঠনের বিষয়ে জানতে চাইলে তা স্বীকার না করলেও স্পষ্ট করে কিছু বলতে চাননি আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রবাসী সরকার গঠনের পাঁয়তারা শেখ হাসিনার

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪