ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

সেনা কর্মকর্তা তানজিম হত্যায় আরও একজন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে চকরিয়ার ফাঁসিয়াখালি এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর এ অভিযান পরিচালিত হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) র‍্যাবের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মো. সাদেক (৪১) ওই গ্রামের মো. খাইরুজ্জামানের ছেলে।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিঞ্জপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সোয়া দুইটার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালি এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. সাদেককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাঁকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

এর আগে এই মামলায় আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো-মো. বাবুল প্রকাশ (৪৪), মো. হেলাল উদ্দিন (৩৪), মো. আনোয়ার হাকিম (২৮), মো. আরিফ উল্লাহ (২৫), মো. জিয়াবুল করিম (৪৫) এবং মো. হোসেন (৩৯)। মো. বাবুল প্রকাশ এ ঘটনায় অর্থের জোগানদাতা

এ বিষয়ে আইএসপিআর জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিরুনি অভিযান চালিয়ে সেনাসদস্যরা ৬ জনকে আটক করেন। তাদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১১টি গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতদের মধ্যে ৪ জন প্রত্যক্ষভাবে অপরাধের সাথে জড়িত ছিলেন। অপর দুজন তথ্য দিয়ে সহায়তা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সেনা কর্মকর্তা তানজিম হত্যায় আরও একজন গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০২:৪০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪