ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিবাদ জানালো ঢাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র আপত্তিকর বক্তব্যে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে প্রতিবাদ নোট হস্তান্তর করা হয়।

ভবিষ্যতে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে। বলা হয়, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য দু’দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনাকে ক্ষুণ্ন করে। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভারতের ঝাড়খন্ড রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিবাদ জানালো ঢাকা

সংবাদ প্রকাশের সময় : ০৯:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪