ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

সাবেক মন্ত্রী তাজুল, বাহার ও সূচনার নামে মামলা

কুমিল্লা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৩১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লায় সাবেক স্থানীয় মো. তাজুল ইসলাম এবং সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ১৮৩ জনের নামে দুটি মামলা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) কুমিল্লার আদালতে ও কোতোয়ালি মডেল থানায় মামলা দুটি করা হয়েছে।

জানা গেছে, সাবেক মন্ত্রী মো. তাজুল ইসলামসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৯০ জনের বিরুদ্ধে চাঁদাদাবি, হামলা, ভাংচুর, হত্যার চেষ্টার অভিযোগে মঙ্গলবার (২৭ আগস্ট) কুমিল্লার ৬নং আমলী আদালতে মামলার আবেদন করা হয়। মামলার আবেদন করেন লাকসাম উপজেলার নশরতপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মনির হোসেন। তিনি লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও দৈনিক দিনকাল পত্রিকার লাকসাম প্রতিনিধি। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলাম অভিযোগ তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য লাকসাম থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলায় সাবেক মন্ত্রী তাজুল ছাড়াও লাকসামের পৌর মেয়র আবুল খায়ের, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাবেক মন্ত্রী তাজুলের উন্নয়ন সমন্বয়কারী কামাল হোসেনসহ কয়েকজন ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়।

অপরদিকে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ৩ আগস্ট বিকালে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় শিক্ষার্থীদের মিছিলে সশস্ত্র হামলা ও গুলির অভিযোগে সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ১৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩শ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের নবম ব্যাচের ছাত্র মো. আবু রায়হান। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার শ্রীপদ্দী গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

এ মামলায় সাবেক এমপি বাহার ছাড়াও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. তাহ্সীন বাহার সূচনা, আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সদর দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাবলুসহ সিটির বেশ কয়েকজন কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়।

কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, মামলায় যাদের আসামি করা হয়েছে তারা সকলেই আত্মগোপনে রয়েছে। তাদে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাবেক মন্ত্রী তাজুল, বাহার ও সূচনার নামে মামলা

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪