ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত

‘নৈরাজ্য সৃষ্টি করে সরকার হটানো যাবে না’

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বিএনপি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে সরকার হটানো যাবে না।

শনিবার (৩ আগস্ট) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কর্মসূচি হিসেবে বহদ্দারহাট মোড়ে নাশকতা ও নৈরাজ্য বিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় মেয়র বলেন, স্বাধীনতাবিরোধীরা শোকাবহ আগস্ট মাস এলেই মাথা চাড়া দিয়ে উঠে। তারা এমাসে বঙ্গবন্ধুকে হত্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের অপচেষ্টা ও জঙ্গিবাদের বহু ঘটনা ঘটিয়েছে। আগস্ট মাসের পূর্বে শিক্ষাথীদের কোটাবিরোধী আন্দোলন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিশ্চিহ্ন করার একটি পরিকল্পনা।

তিনি আরও বলেন, যারা দেশকে ধ্বংস করতে চায় তাদের নির্মূলে আমাদেরকে ঐক্যবদ্ধবাবে রাজপথে থাকতে হবে।

মেয়র বলেন, স্বাধীনতাবিরোধীরা নাশকতা চালিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে সরকারকে বিপদে ফেলতে দেশি-বিদেশি অপশক্তি সারা দেশে নাশকতা চালাচ্ছে। তাদের ষড়যন্ত্র প্রতিহত করা এখন সময়ের দাবি। দৃষ্টান্তমূলক শাস্তি না পেলে এরা বারবার আমাদের দেশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘নৈরাজ্য সৃষ্টি করে সরকার হটানো যাবে না’

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪