ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফ কি মানবপাচারের নিরাপদ করিডর? বিদেশে গিয়ে কিনতে হবে না নতুন সিম, হোয়াটসঅ্যাপে আসছে ডেটা ই-সিম সুবিধা নোয়াখালীতে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু ফিরছে গ্রাম সরকার, উন্নয়নের নতুন দুয়ার নাকি ক্ষমতার নতুন কেন্দ্র? ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ আমিরাতের অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া সহজ করবে সরকার: তথ্য উপদেষ্টা ছেলেদের বিয়ের বয়স ১৮ বছর করার সুপারিশ, রাজি নয় সরকার গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার জামালপুরে বেগুন বোঝাই ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩ পরিচয় সংকটে আফগান নারীরা! ডাকা হচ্ছে ‘গরু’, ‘ছাগল’ বলে

বিদেশে গিয়ে কিনতে হবে না নতুন সিম, হোয়াটসঅ্যাপে আসছে ডেটা ই-সিম সুবিধা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদেশ ভ্রমণে গিয়ে ইন্টারনেট ব্যবহারের জন্য নতুন সিম কার্ড কেনা কিংবা পাবলিক ওয়াই-ফাইয়ের ওপর নির্ভর করার ঝামেলা কমাতে নতুন ফিচার চালুর পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ। ‘ডেটা ই-সিম’ নামের এই সুবিধায় ব্যবহারকারীরা সরাসরি অ্যাপের ভেতর থেকেই ইন্টারনেট ডেটার ই-সিম কিনতে ও ইনস্টল করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের পরিকল্পনা অনুযায়ী, বিদেশে পৌঁছানোর পর স্থানীয় সিম কার্ড কেনা ছাড়াই মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ভ্রমণকারীরা। এতে আন্তর্জাতিক রোমিং চার্জের খরচও এড়ানো সম্ভব হবে। পাশাপাশি নিজেদের বর্তমান ফোন নম্বর ব্যবহার করেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ চালিয়ে যেতে পারবেন তাঁরা।

ই-সিম সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব

নতুন এই সুবিধা চালুর জন্য বিভিন্ন দেশের ই-সিম সেবাদাতা ও টেলিকম অপারেটরের সঙ্গে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে রয়েছে ভারতের জিও এবং অন্যান্য দেশের স্মার্ট আশিয়াটা, স্মার্ট কমিউনিকেশনস ও ভেরাইজন।

ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ থেকেই কয়েকটি ধাপে ডেটা ই-সিম কিনতে ও ইনস্টল করতে পারবেন। তবে এখনো এর দাম, ডেটা প্যাকেজ এবং প্রাথমিকভাবে কোন কোন দেশে সেবাটি চালু হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। শিগগিরই নির্দিষ্ট কিছু দেশে সুবিধাটি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

ভ্রমণকারীদের ইন্টারনেট-ঝামেলা কমানোর উদ্যোগ

বিদেশ ভ্রমণের সময় বোর্ডিং পাস আদান-প্রদান, বিমানবন্দর থেকে কাউকে নিতে যোগাযোগ কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার জন্য অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কিন্তু বিদেশে ইন্টারনেট সংযোগ পাওয়া নিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হয় তাঁদের।

কেউ বিমানবন্দরের পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করতে চান না, আবার কেউ নতুন করে ফিজিক্যাল সিম কার্ড কেনার ঝামেলা এড়াতে চান। হোয়াটসঅ্যাপের দাবি, নতুন ডেটা ই-সিম সুবিধা এসব সমস্যার সমাধানে সহায়ক হবে।

এ সুবিধায় ই-সিম ইনস্টল করার পরও ব্যবহারকারীরা তাঁদের আগের ফোন নম্বর দিয়েই হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন। ফলে বিদেশে গিয়ে যোগাযোগের জন্য আলাদা নম্বর ব্যবহারের প্রয়োজন হবে না। ভ্রমণকারীদের জন্য এটিই হতে পারে ফিচারটির অন্যতম বড় সুবিধা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিদেশে গিয়ে কিনতে হবে না নতুন সিম, হোয়াটসঅ্যাপে আসছে ডেটা ই-সিম সুবিধা

সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬