ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে নির্ধারিত সময়েই টিনের চালের পানি পড়া নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ রাণীশংকৈল সীমান্তে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ জুলাই হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ: মাহদী আমিন শুধু আওয়ামী লীগ নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও ঐক্যের ডাক নাহিদের এইচএসসির পুনর্নিরীক্ষণে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন মার্কিন নিলামে বিক্রি, বাংলাদেশে এসে আইনি জটিলতায় রুশ তেলবাহী ট্যাংকার টানা বৃষ্টিতে আলুর জমিতে পানি, মৌসুমের শুরুতেই লোকসানের শঙ্কা

টিনের চালের পানি পড়া নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

সিলেট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানা ও টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অভিযুক্ত আমির একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়া নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়। এ সময় আমিরের মা আম্বিয়া বেগমের হাতে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে জানা গেছে।

মাকে আঘাত করার ঘটনার জেরে আমির ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীরের বুকের বাঁ পাশে আঘাত করেন। এতে গুরুতর আহত হন জাহাঙ্গীর। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন। ঘটনার পরপরই এসআই গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টিনের চালের পানি পড়া নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

সংবাদ প্রকাশের সময় : ০৫:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬