চোরাচালানবিরোধী অভিযানে উদ্ধার; সিজার মূল্য ৪৩ হাজার ২০০ টাকা
রাণীশংকৈল সীমান্তে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪৪ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিরাপের আনুমানিক সিজার মূল্য ৪৩ হাজার ২০০ টাকা।
রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে কোচল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উদ্ধার করা সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এসব অবৈধ পণ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানের অপতৎপরতা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
























