ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গাদের উপর ‘রাষ্ট্রীয় গণহত্যা’, আন্তর্জাতিক আদালতে দোষী মায়ানমার ঢাকা-পাবনা রুটে চালু হলো সরাসরি আন্তঃনগর ট্রেন ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, নাশকতার নেপথ্যে কারা? আন্দোলন, গণভোট ও পালাবদল: গণতন্ত্রের সোনার হরিণ কি সত্যিই অধরা? সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে ছাত্রদলের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজা উদ্ধার, একজন আটক সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে আ.লীগের রক্ততৃষ্ণা এখনো মেটেনি, একের পর এক নাশকতা করছে: রিজভী আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১২ সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙ্গামাটিতে ইফার সভা

১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, নাশকতার নেপথ্যে কারা?

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়ায় পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়–সংলগ্ন সড়কে

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা-নাশকতার অভিযোগ; ৩৮ মামলায় গ্রেপ্তার ৬৩, পুলিশের তিন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নভেম্বরের প্রথমার্ধে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, পুলিশের স্থাপনায় হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৮ নভেম্বর—১২ দিনে দেশের ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় ৩৮টি মামলা দায়ের হয়েছে। মামলাগুলোতে তালিকাভুক্ত আসামিদের মধ্যে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই সময়ের মধ্যে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে ১৮টি গাড়িতে। এ ছাড়া দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়ি।

সহস্রাধিক গ্রেপ্তার, অভিযানে সাবেক মন্ত্রী-এমপিরাও

আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি এবং অন্যান্য অভিযোগে পৃথক অভিযান চালিয়ে সহস্রাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবেক সংসদ সদস্য, মন্ত্রী এবং জেলা পর্যায়ের নেতারাও রয়েছেন।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা জানিয়েছেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় বিদেশ থেকে অনলাইনে নির্দেশনা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি বলেন, দেশের ভেতরে নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ব্যক্তিদের পাশাপাশি বিদেশ থেকে দেশকে অস্থিতিশীল করার নির্দেশদাতাদেরও শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য সন্দেহভাজনদের ওপর নজরদারি এবং ডিজিটাল তথ্য-প্রমাণ বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সূত্রের দাবি, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা এসব সহিংসতার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত। এ বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা।

ডিবি সূত্র জানায়, ইতিমধ্যে গানপাউডার ও ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। কোনো কোনো ঘটনায় ককটেল বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকেই অভিযুক্তদের আটক করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শুধু ঘটনাস্থল থেকে গ্রেপ্তার নয়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার করা বিস্ফোরকসামগ্রীর উৎস অনুসন্ধানের মাধ্যমেও নাশকতার পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এসব ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

লকডাউন ঘিরে বাড়তি নিরাপত্তা

এদিকে ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও যানবাহনের সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

১২ দিনে বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও পুলিশের স্থাপনায় হামলার যে চিত্র উঠে এসেছে, তাতে লকডাউন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই এখন পুলিশের বড় চ্যালেঞ্জ। তবে এসব ঘটনার পরিকল্পনা, অর্থায়ন ও নির্দেশনার উৎস সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের ভূমিকা ও সম্পৃক্ততা চূড়ান্তভাবে নির্ধারণ করা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, নাশকতার নেপথ্যে কারা?

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬