ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানুষের চেয়েও দ্রুত সিদ্ধান্ত নেয় কাক, গবেষণায় বিস্মিত বিজ্ঞানীরা রোহিঙ্গাদের উপর ‘রাষ্ট্রীয় গণহত্যা’, আন্তর্জাতিক আদালতে দোষী মায়ানমার ঢাকা-পাবনা রুটে চালু হলো সরাসরি আন্তঃনগর ট্রেন ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, নাশকতার নেপথ্যে কারা? আন্দোলন, গণভোট ও পালাবদল: গণতন্ত্রের সোনার হরিণ কি সত্যিই অধরা? সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে ছাত্রদলের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজা উদ্ধার, একজন আটক সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে আ.লীগের রক্ততৃষ্ণা এখনো মেটেনি, একের পর এক নাশকতা করছে: রিজভী আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

এমপিদের এলাকায় থেকে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার পর দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ জন্য সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করার নির্দেশনা দেন তিনি।

একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এমপিদের এলাকায় থেকে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬