ঢাকা ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলবায়ু সম্মেলনকে ঘিরে তুরস্ক সফরের মধ্যেই দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় তুরস্কের আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১) শুরুর এক দিন আগে দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে কপ-৩১-এ অংশ নিতে মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককে প্রধানমন্ত্রীর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে আলোচনার নির্দিষ্ট বিষয় বা বৈঠকের ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবাদ প্রকাশের সময় : ১১:১৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬