ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরাজিত শক্তি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, লাখ লাখ টাকার বাণিজ্য! সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ , মন্ত্রীর জবাবে বিরোধীদের হট্টগোল ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্তে ১৬ নভেম্বর ইসির বৈঠক প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪ কোটি টাকা, বিক্রি বেড়েছে ১৫.৭৪ শতাংশ জুড়ীতে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা রামপালের কয়লা সরবরাহে লিয়ানেক্সকে ঘিরে নতুন প্রশ্ন পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জমি নিয়ে বিরোধে যশোরে সাবেক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা আন্তর্জাতিক তিন সনদ পেল আকিজ এগ্রো ফিড

ছাত্রলীগের ধর্মঘট ও নাশকতার প্রতিবাদে পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘট এবং দেশজুড়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরে আয়োজিত এ মিছিলে সংগঠনটির প্রায় ১০০ থেকে ১৫০ জন নেতাকর্মী অংশ নেন।

জেলা যুবদলের সভাপতি মো. ফেরদৌস ওয়াহিদ রাসেলের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান জাপান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ এবং পঞ্চগড় পৌর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম ইরানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর আন্দোলন ছিল না। দলমত-নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আন্দোলন সংঘটিত হয়। এতে অসংখ্য শিক্ষার্থী, সাধারণ মানুষ ও পেশাজীবী শহীদ এবং আহত হয়েছেন।

নেতারা অভিযোগ করেন, ধর্মঘটের নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশজুড়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তাঁরা।

এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান যুবদল নেতারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাত্রলীগের ধর্মঘট ও নাশকতার প্রতিবাদে পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬