ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইম কি বাড়াচ্ছে হৃদ্‌রোগের ঝুঁকি? নাশকতার রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি মাথা ঘোরা ও শরীর দুর্বল? রক্তে সোডিয়াম কমার পেছনে থাকতে পারে ৫ কারণ পাঁচ দিনের পূর্বাভাস: কমতে পারে তাপমাত্রা, লঘুচাপের সম্ভাবনা সরকারি ব্যয়ে লাগাম, গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে দুই দফা অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ যশোরে প্রাইভেটকারে লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক মাদক কারবারি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা, নতুন পাঠ্যক্রম ২০২৭ সালে ডেঙ্গুর হটস্পট ঝালকাঠি শহরের ৯ এলাকা, বাড়ছে উদ্বেগ

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, স্কুলশিক্ষক গ্রেফতার ঢাকায়

​শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের অভয়নগরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি স্কুলশিক্ষক মো. ইমরান হোসেনকে (৩৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকারা/রানাভাটা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুর পৌনে ১টার দিকে বিদ্যালয়ের শিক্ষকদের শৌচাগারে ১০ বছর বয়সী শিশুটিকে কমোডের ওপর বসিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে শিক্ষক ইমরানের বিরুদ্ধে। ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অভয়নগর থানায় ধর্ষণের মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন। পরে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, স্কুলশিক্ষক গ্রেফতার ঢাকায়

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬