ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪ যমুনার দুর্গম চরে হেকমতের হুমকিতে অবরুদ্ধ পরিবার, নিরাপত্তাহীনতায় দিন কাটছে হয়রানি না থাকলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান ঝালকাঠিতে শিশুদের জন্য বিনামূল্যে বিশেষ চিকিৎসা ক্যাম্প শীতের সবজিতে নামছে দাম, বাজারজুড়ে স্বস্তি এখনো অসম্পূর্ণ সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করবেন কীভাবে নারীর নেতৃত্ব বিকাশে সমান সুযোগ দেওয়ার আহ্বান জুবাইদার

বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম

গাইবান্ধা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে বিএনপি এখন ঐক্যের কথা বলছে। একই সঙ্গে ক্ষমতায় যাওয়ার তাড়নায় দলটি বিভিন্ন সিদ্ধান্ত জোর করে বাস্তবায়ন করছে।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় বিএনপি ও সরকারের সমালোচনা করে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে মোকাবিলা করতে না পেরে বিএনপি এখন ঐক্যের কথা বলছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দলটি আজও উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি। ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এভাবে জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।

রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন এনসিপি আহ্বায়ক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে একক প্রার্থী দেবে এনসিপি।

জামায়াতের সঙ্গে সম্পর্কের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, তাদের সঙ্গে এনসিপির এজেন্ডাভিত্তিক জোট হয়েছে, তবে কোনো আদর্শিক জোট নয়।

এদিকে সামান্তা শারমিনের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, তিনি ব্যক্তিগত ও আদর্শিক জায়গা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।

সভায় এনসিপির সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬