ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪ যমুনার দুর্গম চরে হেকমতের হুমকিতে অবরুদ্ধ পরিবার, নিরাপত্তাহীনতায় দিন কাটছে হয়রানি না থাকলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান ঝালকাঠিতে শিশুদের জন্য বিনামূল্যে বিশেষ চিকিৎসা ক্যাম্প শীতের সবজিতে নামছে দাম, বাজারজুড়ে স্বস্তি এখনো অসম্পূর্ণ সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজের নাম বদলে নতুন নাম দেওয়া হয়েছে। পাশাপাশি ‘জয় বাংলা’ নামের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে নতুন নাম অনুমোদনের বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়।

মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর নতুন নাম হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস মনসুর আলী’-এর নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’। অন্যদিকে ‘বিসিজিএস জয় বাংলা’ এখন থেকে পরিচিত হবে ‘বিসিজিএস অদম্য বাংলা’ নামে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের জন্য কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাহিনীটি নতুন নাম প্রস্তাব করে মন্ত্রণালয়ে পাঠায়। প্রস্তাবগুলো অনুমোদনের পর বৃহস্পতিবার চিঠির মাধ্যমে তা কোস্টগার্ডকে জানানো হয়।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, জাহাজগুলোর নতুন নামকরণের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

কোস্টগার্ড সূত্রের দাবি, নতুন নাম পাওয়া চার ব্যক্তি সবাই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশে ও দেশের বাইরে বিভিন্ন অভিযান পরিচালনার সময় তাঁরা শহীদ হন।

এদিকে জাতীয় চার নেতার নামে থাকা জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত এবং নতুন নামকরণের প্রেক্ষাপট নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে নাম পরিবর্তনের নির্দিষ্ট কারণ সম্পর্কে মন্ত্রণালয়ের চিঠিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬