ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে সোনামসজিদ স্থলবন্দরে তৃতীয় দিনের কর্মবিরতি, আটকা ৫০০ ট্রাক ডেঙ্গু: সেপ্টেম্বর-অক্টোবরে ৩২২ জনের প্রাণহানি জামালপুরে তামাক চাষ পরিহার করে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে কর্মশালা গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন দুই ঈদে টানা ছুটি, ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে পলিটেকনিকের ভিত্তিপ্রস্তর, দক্ষ জনশক্তি গড়ার প্রত্যাশা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনাল্ডোর, সেভেন যুগের অবসান চিকিৎসক, নার্স নাকি দালাল—চেনা দায়, বললেন দুদক চেয়ারম্যান

আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র মোহাম্মদ আরিফ হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে কারাগারে তাঁর ডিভিশন ও সুচিকিৎসার বিষয়ে জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে আসামিপক্ষের আইনজীবীরা ইকবাল সোবহানের বয়স বিবেচনায় কারাগারে সুচিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ করেন, জুলাই আন্দোলন দমনে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন তিনি।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া মোহাম্মদ আরিফ হোসেন (১৮) গুলিবিদ্ধ হন। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ ২০২৪ সালের ২৬ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩৩ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬