ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে সোনামসজিদ স্থলবন্দরে তৃতীয় দিনের কর্মবিরতি, আটকা ৫০০ ট্রাক ডেঙ্গু: সেপ্টেম্বর-অক্টোবরে ৩২২ জনের প্রাণহানি জামালপুরে তামাক চাষ পরিহার করে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে কর্মশালা গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন দুই ঈদে টানা ছুটি, ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে পলিটেকনিকের ভিত্তিপ্রস্তর, দক্ষ জনশক্তি গড়ার প্রত্যাশা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনাল্ডোর, সেভেন যুগের অবসান চিকিৎসক, নার্স নাকি দালাল—চেনা দায়, বললেন দুদক চেয়ারম্যান

গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন

গৌরনদী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রাম পুলিশকে তৃণমূল পর্যায়ের সরকার হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, রাজধানী থেকে প্রধানমন্ত্রী প্রত্যন্ত অঞ্চলের কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে গ্রাম পুলিশই হতে পারেন সেই যোগাযোগের মাধ্যম। তাই তৃণমূল পর্যায়ে সরকারি সেবা পৌঁছে দিতে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলায় ৬৪ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক এবং তাঁদের স্ত্রীদের জন্য শাড়ি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, আইনশৃঙ্খলা রক্ষার প্রাথমিক ও গুরুত্বপূর্ণ কাজে গ্রাম পুলিশকে ব্যবহার করা হয়। এই জনবলকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে সাধারণ মানুষকে সেবা দেওয়া আরও সহজ হবে। এ চিন্তা থেকেই সরকার তাঁদের সুযোগ-সুবিধা বাড়াতে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে গ্রাম পুলিশদের পোশাক, জুতা ও বাইসাইকেল দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ বাহিনীর উদ্দেশে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন। গ্রাম পুলিশদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথাও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকনসহ স্থানীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬