ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন? কংগ্রেস নেতাদের গণহত্যা! ১৩ বছর পর ১০ মাওবাদী নেতার মৃত্যুদণ্ড গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার ওসি দাউদ হোসেন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

জাবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‍্যাগিংয়ের দুটি পৃথক ঘটনায় পদার্থবিজ্ঞান ও ইতিহাস বিভাগের ২০ শিক্ষার্থীকে মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জরিমানার অর্থ পরিশোধ না করা পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীরা চলমান বা নির্ধারিত কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা পৃথক দুটি অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থীকে জরিমানা

অফিস আদেশ অনুযায়ী, গত ২০ জুলাই রাত ১০টা থেকে পরদিন ভোর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পাশের ‘মনপুরা’ এলাকায় পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জুনিয়রদের র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে।

অভিযোগে বলা হয়, জুনিয়র শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ এবং কান ধরে ওঠবস করানো হয়। এ ঘটনায় বিভাগের আট শিক্ষার্থীকে মোট ৩ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার তালিকায় রয়েছেন—মো. জাহিদ হাসান, মো. ফজলে হাসান ফাহাদ ও সৈয়দ সাকিব আহমেদ রাতুল। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া মো. মাহমুদুল আমিন সিয়াম, মো. মোস্তাফিজুর রহমান মিজু ও মো. ফয়সাল আহমেদকে ৪৫ হাজার টাকা করে, মো. মাহমুদুল হাসান খান আকিবকে ৪০ হাজার টাকা এবং মো. আল-আমিন হোসাইনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা

অন্য ঘটনায় ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে পরের শিক্ষাবর্ষের ১৩ শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। গত ৩ জুলাই রাত ১১টা থেকে রাত ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ মাঠে ঘটনাটি ঘটে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, জুনিয়র শিক্ষার্থীদের গালিগালাজ করা হয় এবং তাদের কান ধরে থাকতে বাধ্য করা হয়। ‘আচার-আচরণ শেখানোর’ কথা বলে তাদের সঙ্গে র‍্যাগিং করা হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে মো. আবু আবতাহী অনিককে ৩০ হাজার টাকা এবং নাছিম উদ্দিন মজুমদার, মো. মাহফুজুর রহমান অন্ত, আব্দুল্লাহ মাহদী, শুভাশীষ রায় প্রান্ত, মো. রায়হান খান, মো. নাঈমুল হাসান, মো. ইশফাক হাদী, নাঈম আহমেদ সাজিব, কার্তিক চন্দ্র রায়, কাজী শাহ জামসেদ আলম নাবিল ও সাইফুল্লাহ মানসুর আনানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শৃঙ্খলা অধ্যাদেশ, ২০১৮’-এর ৩(২) (ঘ) ধারা অনুযায়ী এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, জরিমানার অর্থ পরিশোধ না করা পর্যন্ত অভিযুক্ত শিক্ষার্থীরা চলমান পরীক্ষা, টার্ম ফাইনাল বা অন্য কোনো নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

একই ধরনের অপরাধ ভবিষ্যতে পুনরায় ঘটলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬