ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজধানীতে একদিনে নারীসহ ৫ মরদেহ উদ্ধার, নিহতরা ভবঘুরে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পৃথক ঘটনায় নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত শাহবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী ও কামরাঙ্গীরচর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের কারও পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া পাঁচজনই ভবঘুরে প্রকৃতির ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠায়।

এর আগে সকালে মতিঝিলের নটরডেম কলেজের বিপরীত পাশের সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেলে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।

এদিকে শাহবাগ থানা এলাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে প্রায় ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। একই বয়সী আরেক ব্যক্তির মরদেহ পাওয়া যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাশ থেকে।

শাহবাগ থানার পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে।

এ ছাড়া কামরাঙ্গীরচরের জাউলাহাটি এলাকা থেকে প্রায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনিও ভবঘুরে জীবনযাপন করতেন বলে জানা গেছে।

পুলিশ বলছে, পাঁচজনের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীতে একদিনে নারীসহ ৫ মরদেহ উদ্ধার, নিহতরা ভবঘুরে

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬