ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে ছুটতে গিয়ে পদদলিত হয়ে ৬ মৃত্যু যশোরে র‌্যাবের অভিযানে ৮ অনলাইন জুয়াড়ি আটক, উদ্ধার ল্যাপটপ-মোবাইল শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই আহ্বায়ক কমিটি বাতিল ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ভাতা পাবেন প্রশিক্ষণার্থীরা রাজধানীতে একদিনে নারীসহ ৫ মরদেহ উদ্ধার, নিহতরা ভবঘুরে অর্থনীতির টানাপোড়েনের মধ্যেও ব্যাংকে বাড়ছে কোটিপতি হিসাব রেমিট্যান্সে ইতিবাচক ধারা, ১৩ দিনে এলো ১৪২ কোটি ডলার বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবন, নজর কাড়ল ‘ই-নিবাস’ অ্যাপ একজন ব্যাংক কর্মকর্তার নীরব আর্তি ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম

২৩ সেপ্টেম্বর ছুটি, মিলতে পারে টানা চার দিনের অবকাশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এর পরদিন ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলবে।

এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায়, ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা টানা চার দিনের অবকাশ উপভোগের সুযোগ পেতে পারেন। তবে এদিন সরকারি কোনো ছুটি ঘোষণা করা হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। অন্যদিকে, ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা হলেও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।

এদিকে স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে। ফলে সব বিশ্ববিদ্যালয়ে ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নাও থাকতে পারে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় দিবসটি উপলক্ষে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে পারে, আবার কোথাও নিয়মিত কার্যক্রম চলতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৩ সেপ্টেম্বর ছুটি, মিলতে পারে টানা চার দিনের অবকাশ

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬