ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে রাজনৈতিক যোগসাজশ ও প্রভাবশালী সিন্ডিকেটের প্রভাব ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রবাসীদের পোস্টাল ভোটের নিবন্ধন শুরু ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন, পুরোনো মামলার রায় ঘিরে নতুন প্রশ্ন পুলিশের পাঁচ কর্মকর্তা বদলি, দায়িত্ব ছাড়ার সময়সীমা ২২ সেপ্টেম্বর ফুটপাতে পড়ে ছিল দুই অচেনা মানুষ, পরিচয়হীনভাবেই থেমে গেল জীবন টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, হাসপাতাল পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাম-উপসর্গে আক্রান্ত ১,৮৫৫ ব্রিকসে মোদির ১০ দফা রোডম্যাপ, গ্লোবাল সাউথকে নেতৃত্ব দিতে চায় ভারত সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-রামদা উদ্ধার, পালাল ডাকাত দল

নারীদের নির্বিঘ্ন চলাফেরার নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের বড় প্রাপ্তি: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারীরা নির্বিঘ্নে কথা বলতে ও চলাফেরা করতে পারছেন—তাদের এই নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের সময়ের অন্যতম বড় প্রাপ্তি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিএনপির সরকার গঠনের পেছনে দলের প্রতিটি নেতা-কর্মীর রক্ত, ঘাম ও ত্যাগ রয়েছে। তাই সরকারের বিভিন্ন অর্জন ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে মহিলা দলের নেত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নারীদের নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এসব উদ্যোগের কথা জনগণের কাছে ব্যাপকভাবে তুলে ধরতে হবে।

রিজভী আরও বলেন, ফ্যাসিবাদের সময়ে সরকারি দলের নেতা-কর্মীরা যেভাবে বিভিন্ন অপকর্মে জড়িত ছিল, এখন আর সেই সুযোগ নেই। বর্তমান সরকারের সময়ে নারীদের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলেও দাবি করেন তিনি।

সমাবেশ শেষে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করা হয়। এতে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারীদের নির্বিঘ্ন চলাফেরার নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের বড় প্রাপ্তি: রিজভী

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬