ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শেখ হাসিনার দাফনও বাংলাদেশের মাটিতে হবে না: সারজিস আলম

ঝালকাঠি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যেতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাই যথেষ্ট।

তিনি বলেন, ‘শেখ হাসিনার মৃত্যু থেকে দাফন—কোনোটাই এই বাংলাদেশের মাটিতে হবে না।’

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস আলম।

সরকারের বিভিন্ন কার্ড প্রকল্প নিয়েও কথা বলেন এনসিপির এই মুখ্য সংগঠক।

সারজিস আলম বলেন, সরকার শুরুতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার কথা বলেছিল। শুধু কার্ড তৈরির জন্যই ২৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা অপচয় হয়েছে। পরে সরকার বুঝতে পেরেছে, প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই এখন এ নিয়ে আর কোনো কথা বলা হচ্ছে না।

এনসিপির কর্মসূচি প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘আমরা ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ শুরু করেছি। তারা এটাকে বলছে লংড্রাইভ। অথচ বেগম খালেদা জিয়া কিন্তু এভাবেই লংমার্চ করেছিলেন।’

বিএনপি সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘বিএনপি সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে। এখন তারা বলছে, তারা শিশু। তাহলে আপনারা কবে তরুণ বা যুবক হবেন?’

তিনি বলেন, বিএনপি সরকারে আসার পর অনেক সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

সরকার পরিচালনার জন্য বিএনপির কোনো ব্যাকআপ বা প্রস্তুতি ছিল না বলেও দাবি করেন সারজিস আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন, আলোচিত মহিউদ্দিন রনি এবং ঝালকাঠি জেলা এনসিপির সদস্য সচিব জুবায়ের হাওলাদারসহ দলটির অন্যান্য নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেখ হাসিনার দাফনও বাংলাদেশের মাটিতে হবে না: সারজিস আলম

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬