ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দেলদুয়ারে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুর থেকে ওহাব মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের জনৈক জনির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওহাব মিয়া সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের মৃত ঘুতু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা খাদ্য গুদামে স্ত্রীকে সঙ্গে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ওহাব মিয়া মানসিক রোগে ভুগছিলেন। রোববার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন।

উপজেলা খাদ্য গুদামের ওসি এলএসডি মিরাজুল ইসলাম জানান, রোববার বিকেলে নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছিল। তিনি মৃগী রোগেও আক্রান্ত ছিলেন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, বারপাখিয়া গ্রামের একটি পুকুরে ভাসমান মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেলদুয়ারে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬