ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা সবার পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আকস্মিক বন্যায় বন্ধ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নতুন দায়িত্ব পেলেন সেলিমা রহমান ও নিপুন রায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে মাছের পোনা অবমুক্ত জন্মের পরই মিলবে একক পরিচয়পত্র, ২০২৬-৩১ মেয়াদে ‘এক-আইডি’ প্রকল্প ২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে, প্রথমটি ৮ জানুয়ারি শাপলা চত্বরের মামলায় শেখ হাসিনাসহ ৩০ পলাতক আসামিকে আত্মসমর্পণের নির্দেশ আসিফের ‘নেপথ্যের নায়কদের’ খুঁজছে দুদক, চিঠি ক্রীড়া মন্ত্রণালয়ে অপরাধচিত্র অনেকাংশে নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলায় এসেছে উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা, বাড়ছে রপ্তানি ঝুঁকি

আকস্মিক বন্যায় বন্ধ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় জলবিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটি থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

গত ২৬ আগস্ট নেপালের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে নদীসংলগ্ন বিভিন্ন অবকাঠামোর পাশাপাশি জলবিদ্যুৎকেন্দ্রও ব্যাপক ক্ষতির মুখে পড়ে। ফলে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ রয়েছে।

বুধবার কাঠমান্ডু পোস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বন্যায় বন্ধ দুই জলবিদ্যুৎকেন্দ্র

বর্ষা মৌসুমে নদীর পানির প্রবাহ বাড়লে নেপালের জলবিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদনও বেড়ে যায়। তখন অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করে নেপাল।

সম্প্রতি ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করছিল বাংলাদেশ। নেপালের চিলমি জলবিদ্যুৎ প্রকল্প ও ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদনও ছিল।

তবে আকস্মিক বন্যায় কেন্দ্র দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর প্রভাবেই বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আকস্মিক বন্যায় বন্ধ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬